আগামী ১৫ জুলাই কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতে নতুন গ্রামপঞ্চায়েত প্রধান নির্বাচন হবে। নতুন প্রধান নিবার্চনের জন্য দেশপ্রাণ ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সত্যজিৎ মুখোপাধ্যায় নোটিস জারি করেছেন। দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের বাম প্রধান শিশির জানার নাম জড়িয়েছিল গ্রাম পঞ্চায়েতের সামাজিক বনসৃজনের টাকা তছরুপে। ব্লক ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার প্রমাণও মেলে। শিশির জানা সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। পাশাপাশি বামুনিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিডিও সেই পদত্যাগপত্র গ্রহণ করে আগামী ১৫ জুলাই নতুন প্রধান নিবার্চনের দিন ঘোষণা করেন।