মন্দারমণির সৈকতে পর্যটকের মৃত্যুতে খুনের ধারা দিল পুলিশ। রবিবার সৈকতে প্যারাসেইলিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা তরুণ ঘোষের। শুক্রবার পূর্ব মেদিনীপুরের রামনগর থানায় প্যারাসেইলিং-এর দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ‘বেঙ্গল অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এর বিরুদ্ধে গাফিলতি, মৃতদেহ সরিয়ে ফেলার ষড়যন্ত্র ও খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বন্ধু অমৃত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ঘটনায় খুন (৩০২ ধারা), প্রমাণ লোপাট (২০১ ধারা) ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।