Advertisement
E-Paper

টেট নিয়ে বৈঠক জেলায়

প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট রবিবার। জেলার পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক হল বুধবার। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীতে বলাকা মঞ্চে জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ মৈত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানসকুমার দাস, জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলার সমস্ত মহকুমাশাসক, বিডিও, থানার ওসি, পরিবহণ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বৈঠক হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০০:৩৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট রবিবার। জেলার পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক হল বুধবার। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীতে বলাকা মঞ্চে জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ মৈত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানসকুমার দাস, জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলার সমস্ত মহকুমাশাসক, বিডিও, থানার ওসি, পরিবহণ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বৈঠক হয়।

জেলা প্রশাসন ও শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় টেট পরীক্ষার্থীর সংখ্যা ৯২, ৩৬৮। জেলার মোট ১৫২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত। পরীক্ষা পর্ব নির্বিঘ্ন করতে কড়া প্রশাসনিক নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। থাকছেন একজন সেন্টার ইনচার্জ ও একজন অফিসার ইনচার্জ হিসেবে থাকবেন। অফিসার ইনচার্জ হিসেবে একজন সরকারি আধিকারিক থাকবেন। এছাড়াও মহকুমা স্তরে এসডিও, এসডিপিও ও সহকারি জেলা বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে তিনজনের মহকুমা মনিটরিং কমিটি থাকছে। বিডিও, ওসি ও শিক্ষা দফতরের একজন আধিকারিক মিলিয়ে তিন জনের ব্লক মনিটরিং কমিটি থাকছে। খোলা হবে কন্ট্রোল রুম। ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত বাসের। পাশাপাশি ট্যাক্সি, ট্রেকার, টোটো, ভ্যানরিকশার ব্যবস্থা করতে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানসকুমার দাস বলেন, ‘‘হারিয়ে যাওয়ায় বা সংশোধনের জন্য যাঁরা নতুন অ্যাডমিট কার্ডের আবেদন জানিয়েছিলেন তাঁরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস এসে শুক্র ও শনিবার তা সংগ্রহ করতে পারবেন।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy