Advertisement
E-Paper

ডাইনি অপবাদে হত্যায় গ্রেফতার আরও দুই

লালগড়ের রাসমণ্ডল গ্রামে ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধা কালন্দী মুর্মুকে পিটিয়ে মারার ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর পঁয়ত্রিশের সনাতন মুর্মু ও ছেষট্টি বছরের সত্য মুর্মুর বাড়ি রাসমণ্ডল গ্রামেই। কালন্দিদেবীর সত্‌ ছেলে হলেন সনাতন।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:২৬

লালগড়ের রাসমণ্ডল গ্রামে ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধা কালন্দী মুর্মুকে পিটিয়ে মারার ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর পঁয়ত্রিশের সনাতন মুর্মু ও ছেষট্টি বছরের সত্য মুর্মুর বাড়ি রাসমণ্ডল গ্রামেই। কালন্দিদেবীর সত্‌ ছেলে হলেন সনাতন। গ্রামের মোড়ল সত্য মুর্মু হলেন মৃতার দেওর। গত রবিবার ঘটনার পর থেকে দু’জনেই ফেরার ছিলেন। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রাসমণ্ডল এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, জমিজমা ও সম্পত্তি নিয়ে সত্‌ ছেলে সনাতনের সঙ্গে কালন্দিদেবীর বিরোধ ছিল। সেই আক্রোশেই তাঁকে পরিকল্পিত ভাবে ডাইন দেগে দিয়ে খুন করা হয়েছে। সরকারি কৌঁসুলি পবিত্র রানা বলেন, “তদন্তের স্বার্থে প্রকৃত ঘটনা জানার জন্য মূল অভিযুক্তদের হেফাজতে নেওয়া জরুরি ছিল। এ দিন পুলিশের আবেদন মঞ্জুর করে সত্য ও সনাতনকে দু’দিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy