রাজ্য বিধানসভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও ভূমি ও ভূমি সংস্কার স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল বৈঠক করল জেলা প্রশাসনের সঙ্গে। মঙ্গলবার নিউ দিঘায় মৎস্য দফতরের অতিথিশালায় আয়োজিত বৈঠকে বিধায়ক অর্ধেন্দু মাইতির নেতৃত্বে এই বৈঠক হয়। হাজির ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন, মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস ছাড়াও কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য ও রামনগর-১ বিডিও তমোজিৎ চক্রবর্তী। বৈঠকে জেলার ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ ও প্রকল্পগুলির কাজকর্ম ও গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়।