২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল করল বাম দলগুলি। রবিবার সকাল থেকে মহকুমার বিভিন্ন এলাকায় ছোট ছোট পথসভা করে ধর্মঘটের প্রচারে সামিল হয় নেতৃত্ব। মূলত শ্রমিকের অধিকার হরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, ঠিকা ও অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি, আইসিডিএস কর্মী, প্যারা-টিচার ও অস্থায়ীদের স্বীকৃতির দাবি, খাদ্য সুরক্ষায় ডিজিট্যাল রেশন কার্ড বিতরণ-সহ ১৫ দফা নিয়ে এই আন্দোলন বলে বাম নেতাদের দাবি। ১১টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।