Advertisement
E-Paper

বিডিও-র নালিশ

শংসাপত্র নিয়ে প্রশ্ন ওঠায় শালবনির এক বেসরকারি আইটিআইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন শালবনির বিডিও পুস্পল সরকার। বিডিও বলেন, “ওই আইটিআইয়ের ছাত্রছাত্রীদের শংসাপত্র নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। আমাকে জানিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০০:২৫

শংসাপত্র নিয়ে প্রশ্ন ওঠায় শালবনির এক বেসরকারি আইটিআইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন শালবনির বিডিও পুস্পল সরকার। বিডিও বলেন, “ওই আইটিআইয়ের ছাত্রছাত্রীদের শংসাপত্র নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। আমাকে জানিয়েছিলেন। তাই বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

ছাত্রছাত্রীদের একাংশ বিডিওকে অভিযোগ জানান, আইটিআই কর্তৃপক্ষ যে কোর্স এখানে পড়ানো হয় বলে দাবি করে সরকারের থেকে অনুদান নেন, তা এখানে পড়ানোই হয় না। অভিযোগ মানতে নারাজ আইটিআইয়ের ডিরেক্টর অসিত ঘোষ। তিনি বলেন, “তদন্ত হোক। কে বা কারা দোষী তা সামনে আসুক। দোষীদের শাস্তি হোক। পুলিশি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করব।”

অসিতবাবুর দাবি, তাঁদের প্রতিষ্ঠানে শুধু আইটিআই পড়ানো হয়। অন্য কোনও কোর্স পড়ানো হয় না। তাঁর কথায়, ‘‘মনে হচ্ছে, টেকনিক্যাল কিছু ফল্ট হয়েছে। যে শংসাপত্র নিয়ে নালিশ করা হচ্ছে, সেটি কম্পিউটার থেকে ডাউনলোড করা।” বুধবার এই বেসরকারি আইটিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান বিডিও। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy