ত্রুটিপূর্ণ বিদ্যুত্ বিল সংশোধনের ব্যবস্থা করা, বিদ্যুতের দাম কমানো সহ বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুরে বিদ্যুত্ দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। নেতৃত্বে ছিলেন সমিতির রাজ্য সহ- সভাপতি মধুসূদন মান্না। মধুসূদনবাবু বলেন, “বিদ্যুত্ গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকছে না। আমরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। কিন্তু সুরাহা হয়নি।” আগামী দিনে সমস্যার সুরাহা না- হলে জেলার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অবরোধ, বিল বয়কট কর্মসূচির ডাক দেওয়া হবে বলে সমিতির নেতৃত্ব জানান।