Advertisement
E-Paper

বিদ্যুৎ মাসুল কমানোর দাবি

সারা বাংলা বিদ্যুত্‌ গ্রাহক সমিতির মেদিনীপুর ডিভিশনের বিদ্যুত্‌ গ্রাহকদের কনভেনশন হল সোমবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই কনভেনশনে ছিলেন সমিতির রাজ্য সম্পাদক প্রদ্যোত্‌ চৌধুরী, জেলা সম্পাদক জগন্নাথ দাস প্রমুখ।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ০২:০৫

সারা বাংলা বিদ্যুত্‌ গ্রাহক সমিতির মেদিনীপুর ডিভিশনের বিদ্যুত্‌ গ্রাহকদের কনভেনশন হল সোমবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই কনভেনশনে ছিলেন সমিতির রাজ্য সম্পাদক প্রদ্যোত্‌ চৌধুরী, জেলা সম্পাদক জগন্নাথ দাস প্রমুখ। বিদ্যুত্‌ মাসুল কমানো, লোডশেডিং মুক্ত বিদ্যুত্‌ পরিষেবা, নিয়মিত রিডিংয়ের ভিত্তিতে সঠিক বিল দেওয়া-সহ নানা দাবি জানান নেতৃত্ব। নেতৃত্বের বক্তব্য, বিগত সরকার ৭৫ পয়সা থেকে ৪ টাকা ২৭ পয়সা পর্যন্ত বিদ্যুতের দাম বাড়িয়ে ছিল। বর্তমান সরকার তা ৬ টাকা ৯৭ পয়সায় নিয়ে গিয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক ভাবে সমিতির আন্দোলন চলছে। ১৯ নভেম্বর কলকাতায় আইন অমান্য হবে। কনভেনশনে মেদিনীপুরের বণিকসভার বেশ কয়েকজন কর্তাও যোগ দেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy