Advertisement
E-Paper

বাসভাড়া কমানোর দাবিতে অবরোধ

জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে বাসভাড়া কমানো-সহ যাত্রী পরিবহণ ব্যবস্থার উন্নতির দাবিতে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করল এসইউসি। সোমবার সকাল ১১ টা থেকে তমলুক শহরের মানিকতলায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ও তমলুক-পাঁশকুড়া সড়কের সংযোগ, মেচেদা বাজারের কাছে হলদিয়া –মেচেদা রাজ্য সড়ক ও হলদিয়া-মেচেদা ৪১ জাতীয় সড়কের সংযোগস্থলে ও রামতারক বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয়, বাজকুলে দিঘা-কলকাতা সড়ক, কাঁথি শহরে দিঘা-কলাকাতা সড়ক, পাঁশকুড়ার কেশাপাটে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন এসইউসি কর্মী-সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০১:২২
হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে তোলা নিজস্ব চিত্র।

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে তোলা নিজস্ব চিত্র।

জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে বাসভাড়া কমানো-সহ যাত্রী পরিবহণ ব্যবস্থার উন্নতির দাবিতে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করল এসইউসি। সোমবার সকাল ১১ টা থেকে তমলুক শহরের মানিকতলায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ও তমলুক-পাঁশকুড়া সড়কের সংযোগ, মেচেদা বাজারের কাছে হলদিয়া –মেচেদা রাজ্য সড়ক ও হলদিয়া-মেচেদা ৪১ জাতীয় সড়কের সংযোগস্থলে ও রামতারক বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয়, বাজকুলে দিঘা-কলকাতা সড়ক, কাঁথি শহরে দিঘা-কলাকাতা সড়ক, পাঁশকুড়ার কেশাপাটে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন এসইউসি কর্মী-সমর্থকরা। সড়ক অবরোধের জেরে এইসব সড়কে যানজট হয়। প্রায় আধ ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
এ দিনের সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেওয়া এসইউসি নেতৃত্বের অভিযোগ, ‘‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ২০১৪ সালে রাজ্য সরকার বাসভাড়া বৃদ্ধির পর থেকে গত প্রায় দেড় বছরে ডিজেলের মূল্য লিটার পিছু প্রায় ১৫ টাকা করে কমেছে। এজন্য সাধারণ যাত্রীদের কাছ থেকে বর্তমানে যে বাসভাড়া নেওয়া তা অবিলম্বে কমানোর দাবি জানানো হয়েছে।’’
এ দিন মেচেদায় সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া এসইউসি জেলা সম্পাদক দিলীপ মাইতি দাবি করেন, ‘‘বর্তমানে প্রথম চার কিলোমিটার যাতায়াতে ন্যূনতমু্য ৬ টাকা ভাড়া কমিয়ে প্রথম ৫ কিলোমিটারে ৫ টাকা ভাড়া করতে হবে। এছাড়া কিলোমিটার পিছু ১০ পয়সা ভাড়া কমাতে হবে। প্রতিটি ধাপে ২ টাকা করে কমাতে হবে। এছাড়া বাসের যাত্রী পরিবহণ ব্যবস্থায় যেসব অব্যবস্থা রয়েছে তা দূর করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy