Advertisement
E-Paper

মোটরবাইক উল্টে মৃত ২, আহত ২

দোলের দিন সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই বন্ধুর। ওই ঘটনায় মোটরবাইকের আরও দুই আরোহী গুরুতর জখম হন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঝাড়গ্রামের বরিয়া এলাকায় লোধাশুলি-ঝাড়গ্রাম রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অমিত স্বর্ণকার (২১) ও দীপঙ্কর পণ্ডিত (২৪)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:৫৯

দোলের দিন সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই বন্ধুর। ওই ঘটনায় মোটরবাইকের আরও দুই আরোহী গুরুতর জখম হন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঝাড়গ্রামের বরিয়া এলাকায় লোধাশুলি-ঝাড়গ্রাম রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অমিত স্বর্ণকার (২১) ও দীপঙ্কর পণ্ডিত (২৪)। তাঁদের বাড়ি ঝাড়গ্রাম শহরের পুরনো ঝাড়গ্রাম এলাকায়। এ দিন একটি মোটরবাইকে চেপে চার জন বন্ধু দোল খেলতে বেরিয়েছিলেন। মোটরবাইকটি চালাচ্ছিলেন দীপঙ্কর। লোধাশুলি থেকে ঝাড়গ্রামে ফেরার সময় বরিয়া এলাকায় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। বাইক থেকে ছিটকে পড়েন চার জনেই। তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই অমিতের মৃত্যু হয়। পরে মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দীপঙ্করের মৃত্যু হয়। বাকি দুই আহতের মধ্যে এক জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক আহত তরুণ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দীপঙ্কর ও অমিত পুরনো ঝাড়গ্রাম এলাকায় একটি রেশন দোকানের কর্মী ছিলেন।

motorbike accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy