মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মঙ্গলবার এক বৈঠক হল মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক আফতাব আহমেদের দফতরে। এ দিন দুপুরে এই বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিডিও কিংবা তাঁর প্রতিনিধি জেলা আহ্বায়ত কিংবা তাঁর ব্লক প্রতিনিধিকে নিয়ে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রে তদারকি করবেন। মোবাইল, ক্যালকুলেটর এ সব নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। কেউ যদি এ সব নিয়ে ঢুকে তাহলে তা বাজেয়াপ্ত করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের জেলা আহ্বায়ক নির্মলেন্দু দে বলেন, “মেদিনীপুরের মহকুমাশাসক আফতাব আহমেদের পৌরহিত্যে মেদিনীপুর সদর মহকুমায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা নিয়ে এ দিন আলোচনা হয়। কিছু সিদ্ধান্তও গ্রহণ করা হয়। আশা করি, পরীক্ষা সুষ্ঠু ভাবেই হবে।”