Advertisement
E-Paper

সুতাহাটায় ছাত্রী নিবাসের উদ্বোধন

সুতাহাটার হরিণভাষা নিবেদিতা বালিকা শিক্ষানিকেতনের ছাত্রী নিবাসের উদ্বোধন হল শুক্রবার। এ দিন বিকেলে ছাত্রী নিবাসের উদ্বোধন করেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, সুতাহাটার বিডিও শুভেন্দু রায় প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০১:৫৪
বক্তব্য রাখছেন সাংসদ শুভেন্দু অধিকারী।ছবি: আরিফ ইকবাল খান।

বক্তব্য রাখছেন সাংসদ শুভেন্দু অধিকারী।ছবি: আরিফ ইকবাল খান।

সুতাহাটার হরিণভাষা নিবেদিতা বালিকা শিক্ষানিকেতনের ছাত্রী নিবাসের উদ্বোধন হল শুক্রবার। এ দিন বিকেলে ছাত্রী নিবাসের উদ্বোধন করেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, সুতাহাটার বিডিও শুভেন্দু রায় প্রমুখ। এইচডিএ-র পক্ষ থেকে স্কুলের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হবে বলেও অনুষ্ঠানে ঘোষণা করেন শুভেন্দুবাবু। স্কুলের সামনের মোরাম রাস্তা যাওয়া বেহাল মোরাম রাস্তাটিও পাকা করে দেওয়া হবে বলে শুভেন্দুবাবু ঘোষণা করেছেন।

অন্য দিকে, এ দিন সকালে হলদিয়া পুরসভার পাশে রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত প্রাক ঈদ ও রথযাত্রা মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দুবাবু। তমলুকের সাংসদের অভিযোগ, ‘‘রাজ্যের সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন। রাজ্যে মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ। রাজিন্দর সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা সব থেকে বেশি বঞ্চিত ছিলেন।’’ শুভেন্দুবাবু বলেন, ‘‘আমরা ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে। মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজিন্দর সাচারকে মহকরণে ডেকে এনে সংখ্যালঘুদের উন্নয়নে তাঁর পরামর্শ নিয়েছিলেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়নের কাজ করে চলেছেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy