নন্দীগ্রামে রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করা-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল এসইউসি। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম বাজারে একই দাবিতে মিছিল হয়। ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসইউসি কর্মীরা। বিক্ষোভ শেষে বিডিওর কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এসইউসি-র নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস জানান, দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। আমরা চাই, দ্রুত রেল প্রকল্পের কাজ শেষ করে নন্দীগ্রামকে রেলের মানচিত্রে যুক্ত করা হোক। কেন্দেমারি ফেরিঘাট থেকে নন্দীগ্রাম পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের দাবিও জানানো হয়েছে।