E-Paper

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

পুলিশের কাছে লিখিত অভিযোগ হয় শনিবার রাতে। পুলিশ জানায়, পকসো আইনে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তিন অভিযুক্ত ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৫:৪০

—প্রতীকী চিত্র।

বাড়ির কাছেই মেলা ও জলসার আসর বসেছিল। তা দেখতে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, পাড়ার পরিচিত এক কিশোর সেখান থেকে তাকে ডেকে আনে। বাইরে অপেক্ষা করছিল ওই কিশোরের আরও দুই বন্ধু। তিন জন মেয়েটির মুখ বেঁধে মোটরবাইকে তুলে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে, এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে।

বৃহস্পতিবার রাতের এই ঘটনায়, পুলিশের কাছে লিখিত অভিযোগ হয় শনিবার রাতে। পুলিশ জানায়, পকসো আইনে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তিন অভিযুক্ত ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে। অসুস্থ নাবালিকা হাসপাতালে ভর্তি। নাবালিকার পরিবারের দাবি, সালিশিসভার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এলাকায় শাসক দল ঘনিষ্ঠ কিছু লোক। অভিযুক্তদের পরিবারের তরফেও হুমকি দেওয়া হয়। কিন্তু তাতে দমে না গিয়ে, তারা থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

এই ঘটনার পরে, রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে ভোটের মুখে সরব হয়েছে বিজেপি। প্রশাসনের কাছে নির্যাতিতার পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলার বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Harrasment torture

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy