Advertisement
E-Paper

দু’টি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক সাইকেল আরোহীর

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দু’টি বাসের রেষারেষির শিকার এক সাইকেল আরোহী। একটি বাস আর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তা ছেড়ে অনেকটা নেমে যায় বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৬

—প্রতীকী ছবি।

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দু’টি বাসের রেষারেষির শিকার এক সাইকেল আরোহী। একটি বাস আর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তা ছেড়ে অনেকটা নেমে যায় বলে অভিযোগ। সেখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন কালীপদ প্রামাণিক (৫৫) নামে ভূমি দফতরের এক অস্থায়ী কর্মী। বাসের ধাক্কায় ঘটনাস্থলে লুকিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আটক করেছে ঘাতক বাসটিকে। মৃত ব্যক্তির ময়নাতদন্তের পর রবিবার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থেকে চাপড়া পর্যন্ত নিয়মিত সাইকেলে যাতায়াত করেন কালীপদ। কাজ সেরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক হয়ে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধ্যায় দু’টি বাসের রেষারেষির মুখে পড়েন তিনি। একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কালীপদ। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। ভণ্ডলখোলা গ্রাম পঞ্চায়েতের পানিনালা এলাকা থেকে আটক করা হয় ঘাতক বাসটিকে।

প্রত্যক্ষদর্শী রণজিৎ প্রামাণিক বলেন, ‘‘দু’টি বাস দ্রুতগতিতে আসছে দেখে কালীদা মাটির রাস্তায় নেমে গিয়েছিলেন। একটি বাস অন্য একটি বাসে অতিক্রম করতে গিয়ে পিচের রাস্তা ছেড়ে অনেকটা নেমে কালীদাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওঁর।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy