Advertisement
E-Paper

ভাইয়ের বউ ও ভাইপোকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, নদিয়ায় অভিযোগ দায়ের

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২৩:৪৮

—প্রতীকী ছবি।

জমি বিবাদের জেরে ভাইপো ও বৌদিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল নেতার মারে আহত তার দুই আত্মীয়কে স্বাস্থ্যকেন্দ্রেও নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, অভিযুক্ত নেতা গা ঢাকা দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের ওই তৃণমূল নেতা সুদীপ বিশ্বাসের সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের জমি সংক্রান্ত সমস্যা ছিল। অভিযোগ, ওই তৃণমূল নেতা তাঁর ভাইপো ও ভাইয়ের বউকে নিয়মিত মারধর করেতেন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সুদীপ তাঁর ভাইয়ের বাড়িতে চড়াও হন। সেই সময়ে বাড়িতে ছিলেন ভাইয়ের বউ এবং ভাইপো। কিছু একটা বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়। সুদীপ তাঁর ভাইয়ের বউ ও ছেলেকে মারধর করতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি এমন হয় যে, স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল বলেন, ‘‘অভিযোগ পেলে তদন্ত হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy