Advertisement
E-Paper

ফরাক্কাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৩:৪৭
মৃত যুবকের আধার কার্ড। নিজস্ব চিত্র।

মৃত যুবকের আধার কার্ড। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনায় পর তীব্র চাঞ্চল্য ছড়ায় ফরাক্কা থানার জিগরি মোড় সংলগ্ন গোপালনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম আলম শেখ (২৬)। তাঁর বাড়ি ফরাক্কা থানার বল্লালপুর এলাকায়। তিনি রেল দফতরে বেসরকারি কর্মী হিসেবে ইলেক্ট্রিকের কাজ করতেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়।

Farakka Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy