Advertisement
E-Paper

বৌদির সঙ্গে দেখা করতে এসে পথ দুর্ঘটনায় গিয়ে প্রাণ গেল দেওরের, আহত দুই

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২৩:২৮

—প্রতীকী ছবি।

মুর্শিদাবাদের সুতির মানিকপুরে জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল বয়স এগারোর এক নাবালকের। গুরুতর আহত হয়েছে আরও দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে তিন ভাই এক বাইকে করে সুতিতে আসছিলেন। এর মধ্যে ছিল দুই নাবালক। পথে সুতির মানিকপুরে একটি লরির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে মহেশাইল ব্লক হাসপাতালে নিয়ে গেলে এক নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিন দেওর। পরিবারের লোকেরা জানতেন না যে, তাঁরা আসছেন। অন্তত এমনটাই পরিবার সূত্রে দাবি। হঠাৎ খবর পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যান আত্মীয়েরা। সেখানেই জানতে পারেন সমস্ত বিষয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy