Advertisement
E-Paper

Suicide: ফোনে ব্লক করেছেন প্রেমিকা, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হরিহরপাড়ার তরুণ

রামপ্রসাদ নওদার আমতলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৬:৪৯
রামপ্রসাদ দে।

রামপ্রসাদ দে। —নিজস্ব চিত্র।

ঘর থেকে উদ্ধার হল এক কলেজছাত্রের ঝুলন্ত দেহ। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর মামুদপুর এলাকায় মঙ্গলবারের ঘটনা। মৃতের পরিবারের সদস্যদের অনুমান, প্রেমিকার সঙ্গে বচসার জেরে এই কাণ্ড ঘটিয়েছে ওই তরুণ। মঙ্গলবার উদ্ধার হয় হরিহরপাড়ার রুকুনপুর মামুদপুর এলাকার বাসিন্দা রামপ্রসাদ দে (২০)-র ঝুলন্ত দেহ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খাওয়াদাওয়ার পর রামপ্রসাদ নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন। বিকেলে পরিবারের সদস্যেরা দেখতে পেয়ে রামপ্রসাদকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রামপ্রসাদ নওদার আমতলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। মনে করা হচ্ছে, মঙ্গলবার দুপুরে ফোনে তাঁদের মধ্যে ঝামেলা হয়। রামপ্রসাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমিকা তাঁকে ফোনে ব্লক করে দেন। এর পর রামপ্রসাদ আত্মহত্যা করেন বলে অনুমান করা হচ্ছে। মৃতের পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আত্মঘাতী হওয়ার আগে প্রেমিকাকে গলায় দড়ি দেওয়ার ছবিও পাঠিয়েছেন রামপ্রসাদ।

Suicide Death police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy