E-Paper

বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ সীমান্তে

সুজাউদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাত পোহালেই পদ্মার ওপারের দেশে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত বাংলাদেশ। সেই উত্তাপ পদ্মার এপারে বাংলায় না থাকলেও উদ্বেগ দেখা গিয়েছে সীমান্তের সাধারণ মানুষের মনে। কারণ সীমান্তবর্তী এলাকার প্রায় পরিবারেরই নিকট আত্মীয়েরা আছেন ওপারে দেশের সীমান্তে। ফলে ফোনে সেখানকার নির্বাচনের পরিস্থিতির খবর নেওয়া থেকে সাবধানে থাকার বার্তা দিচ্ছেন আত্মীয়েরা। বিএসএফ বাড়িয়েছে তাদের নজরদারি। সীমান্তের মাঠে চাষের কাজে যাওয়া চাষিদের ক্ষেত্রেও করা হয়েছে কড়াকড়ি। থেমে নেই সীমান্তের থানা এলাকার পুলিশ। বাড়ানো হয়েছে নাকা তল্লাশি থেকে পুলিশি নজরদারিও। এই সময়ে কোনও ভাবেই যাতে অনুপ্রবেশ না ঘটে সেই দিকেও নজর দেওয়া হয়েছে বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে।

রানিনগরের রায়জোতপাড়ার খোদাবক্স শেখ বলেন, ‘‘নির্বাচন ভিন দেশে হলেও আমাদের দেশে তার আঁচ কিছুটা আছে। ওপারের আত্মীয়দের সঙ্গে ফোনে কথাবার্তা বলছি। সাবধানে থাকতে বলেছি ওদের। আড়াই কোষ দূরে রাজশাহী শহর। কয়েক দিন থেকে বিএসএফ অনেকটাই কড়াকড়ি করছে।’’

সীমান্তের পথে বুক টান টান করেই দাঁড়িয়েছিলেন বিএসএফের জওয়ানেরা। চলেছে জিজ্ঞাসাবাদ। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘‘বিএসএফের পাশাপাশি আমরাও নজরদারি বাড়িয়েছি সীমান্তের তিনটি থানায় এলাকায়। আমরা সদা সতর্ক আছি। রাতে নাকা তল্লাশিও চলবে সীমান্তের পথে। সব রকম ভাবেই সতর্ক থাকছে পুলিশ।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Murshidabad India Bangladesh Border

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy