Advertisement
E-Paper

দীর্ঘদিনের দাবি মেনে বাসস্যান্ড হচ্ছে করিমপুরে

দাবি ছিল একটি বাসস্ট্যান্ডের। বাসিন্দাদের সেই দাবিতে সাড়া দিয়ে তা তৈরির কাজ শুরু হল করিমপুরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:৩৮
তোড়জোড়: শুরু হল কাজ।

তোড়জোড়: শুরু হল কাজ।

দাবি ছিল একটি বাসস্ট্যান্ডের। বাসিন্দাদের সেই দাবিতে সাড়া দিয়ে তা তৈরির কাজ শুরু হল করিমপুরে।

করিমপুর ১ বিডিও সুরজিত ঘোষ জানান, রাজ্য সরকার পরিবহণ দফতরকে এক কোটি ৭২ লক্ষ টাকা দিয়েছে। নদিয়া জেলা পরিষদ সেই টাকায় করিমপুর রেগুলেটেড মার্কেট চত্বরে বিঘা তিনেক জমির উপর বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু করেছে।

স্ট্যান্ড না থাকায় এত দিন পর্যন্ত করিমপুরে বাস দাঁড়াত রাস্তার উপর। তার ফলে নিত্য যানজট লেগেই থাকত। দুর্ভোগে পড়তে হত যাত্রীদের, স্থানীয় বাসিন্দাদের, স্কুল কলেজের পুড়ুয়াদের। বাসস্ট্যান্ড হলে সেই দুর্ভোগ দূর হবে বলে আশা তাঁদের।

করিমপুরের এক ব্যবসায়ী কানাই সিহির কথায়, “রাস্তার উপরেই অস্থায়ী বাসস্ট্যান্ড। বাস, ট্রেকার ও প্রচুর ছোট গাড়ি একসঙ্গে করে দাঁড়িয়ে থাকত। ফলে যাতায়াতে সমস্যা হত। স্ট্যান্ড হলে সেই সমস্যা আর থাকবে না”

করিমপুর বাস মালিক সমিতির সম্পাদক ও এলাকার বাসিন্দা চিন্ময় বিশ্বাস জানান, আগে এলাকার জনসংখ্যা যেমন কম ছিল তেমনি যানবাহনের সংখ্যাও ছিল হাতেগোনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুটোই বেড়েছে অনেক গুণ। করিমপুর–বহরমপুরে রুটে প্রায় একশোটি ও করিমপুর কৃষ্ণনগর রুটে প্রায় দেড়শোটি বাস প্রতিদিন যাতায়াত করে। অথচ এখানে একটি স্থায়ী বাসস্ট্যান্ড ছিল না। এ বার নতুন বাসস্ট্যান্ডটি হলে সকল মানুষ উপকৃত হবেন। সুবিধা হবে বাস মালিক ও বাস কর্মীদের।

করিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবোধ রায় জানান, ‘‘বাসস্ট্যান্ড হচ্ছে জেনে ভাল লাগছে। প্রত্যাশা পূরণ হবে করিমপুরের মানুষের।’’

করিমপুরের বিধায়ক তৃণমূলের মহুয়া মৈত্র বলেন, ‘‘করিমপুর থেকে এ বার দমবন্ধ করা যানজট বিদায় নেবে।’’

Karimpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy