Advertisement
E-Paper

রাজ্যে ভোটের দায়িত্বে এসে সার্ভিস রাইফেল তাক করলেন নিজের দিকে! রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান

ভোটের দায়িত্বে শক্তিপুরে আসা কেন্দ্রীয় বাহিনীর কয়েক জনের থাকার ব্যবস্থা করা হয়েছে বাজারসৌ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। সেখানেই সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটালিয়ানের হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৫৪
CRPF Jawan

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের ‘ডিউটি’-তে পশ্চিমবঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আত্মহত্যার চেষ্টা মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় ওই জওয়ানকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভোটের দায়িত্বে শক্তিপুরে আসা কেন্দ্রীয় বাহিনীর কয়েক জনের থাকার ব্যবস্থা করা হয়েছে বাজারসৌ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। সেখানেই সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটালিয়ানের হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। মাসখানেক আগে অসমেও ভোটের ‘ডিউটি’ করেছেন তিনি। স্থানীয় একটি সূত্রের খবর, সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন তিনি। একটি গুলি তাঁর বাঁ কাঁধে লেগেছে। রক্তাক্ত ওই জওয়ানকে সহকর্মীরা উদ্ধার করেন। বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জখম জওয়ান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে নজরদারিতে রাখা হয়েছে।

Advertisement

কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন জওয়ান, তা এখনও পরিষ্কার নয়।

Murshidabad CRPF Jawan Shoot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy