Advertisement
E-Paper

পুলিশের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে চম্পট দেওয়া সেই যুবক ফের গ্রেফতার! সীমান্তে কাফ সিরাপ পাচারের সময় হয়েছিলেন পাকড়াও

মঙ্গলবার নিয়মমাফিক শারীরিক পরীক্ষা করানোর জন্য যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে হাসপাতাল থেকে তাঁকে থানায় ফিরিয়ে আনার পথে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:২৩
পাটখেত থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে।

পাটখেত থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে। — নিজস্ব চিত্র।

পুলিশের চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়েও শেষ রক্ষা হল না। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মাদক মামলায় (এনডিপিএস) অভিযুক্ত সেই পলাতককে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি পাটের খেতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে পাকড়াও করে। কাফ সিরাপ পাচারের সময়ে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনডিপিএস বা মাদক আইনের একটি মামলায় দিন দুয়েক আগে ওই যুবককে গ্রেফতার করেছিল রানিনগর থানার পুলিশ। মঙ্গলবার নিয়মমাফিক শারীরিক পরীক্ষা করানোর জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে হাসপাতাল থেকে তাঁকে থানায় ফিরিয়ে আনার পথে। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পুলিশের গাড়ি থেকে সটান রাস্তায় ঝাঁপ দেন অভিযুক্ত।

পলাতক অভিযুক্তের খোঁজে বিশেষ দল গঠন করা হয়। জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যাপক চিরুনি তল্লাশি। অবশেষে ঘটনার ঠিক ৪৮ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার পুলিশের কাছে খবর আসে, একটি পাটের খেতে লুকিয়ে রয়েছেন ওই যুবক। সেই মতো পুলিশ বাহিনী ওই এলাকাটি ঘিরে ফেলে। ওই পাটের খেত থেকেই ধরা পড়ে যান অভিযু্ক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতকে পুনরায় থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে যুবককে। এই ঘটনার পিছনে পুলিশের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy