Advertisement
E-Paper

আগ্নেয়াস্ত্র-সহ নদিয়ার নাকাশিপাড়ায় গ্রেফতার ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৯:৪০

বোমার পর এ বার দুষ্কৃতির কাছ থেকে গুলি-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল নদিয়ায়। বুধবার গভীর রাতে নাকাশিপাড়া থানার পেটুয়াডাঙা গ্রাম থেকে। একটি দেশি ওয়ানশটার ও ২ রাউন্ড গুলি-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রফিকুল মোল্লা। তাঁর বাড়ি নাকাশিপাড়া থানার পাটুয়াভাঙা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ানশটার, ২ রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার করে। এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করানো হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। তবে কেন বা কী কারণে আগ্নেয়াস্ত্র মজুত ছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy