Advertisement
E-Paper

কী পরিবর্তন! বাণ কুণালের

শনিবার নবদ্বীপ চটির মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা যখন জনসভা করছেন, তখনই তৃণমূল সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রবিবার দুপুরে নিশান ক্লাবের মাঠে পাল্টা জনসভা করা হবে।

সুস্মিত হালদার 

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৩৭
নবদ্বীপে তৃণমূলের সভায় কুণাল ঘোষ। রবিবার। ছবি: সুদীপ ভট্টাচার্য।

নবদ্বীপে তৃণমূলের সভায় কুণাল ঘোষ। রবিবার। ছবি: সুদীপ ভট্টাচার্য।

যে চৈতন্যভূমি থেকে বিজেপি রাজ্যে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেছে সেই নবদ্বীপেই শ্রীচৈতন্যকে সামনে রেখে পাল্টা দেওয়ার রাস্তা নিল তৃণমূল। তাদের দাবি, কোথাও শ্রীচৈতন্যের একটা ছবি পর্যন্ত রাখেনি বিজেপি। তাঁর ভাবাদর্শ নিয়েও কোনও কথা বলা হয়নি। শ্রীচৈতন্যকে কার্যত অপমান করেছে বিজেপি।

শনিবার নবদ্বীপ চটির মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা যখন জনসভা করছেন, তখনই তৃণমূল সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রবিবার দুপুরে নিশান ক্লাবের মাঠে পাল্টা জনসভা করা হবে। সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার ও দলের মুখপাত্র কুণাল ঘোষ এ দিন সেই সভায় আসেন। ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, প্রাক্তন পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহারাও। আচমকা সভা ডাকায় কেমন ভিড় হবে তা নিয়ে তৃণমূলের অন্দরেই সংশয় ছিল। কিন্তু এ দিন বেলা গড়াতে দেখা যায়, ভালই ভিড় হয়েছে। মাঠের পাশের বাড়ির ছাদেও লোক ভিড় করে। সব মিলিয়ে হাজার সাতেক লোক হয়েছিল বলে তৃণমূলেরই একটি অংশের দাবি।

সভায় কুণাল বলেন, “নবদ্বীপধাম থেকে একটা রথ বের হচ্ছে অথচ সেখানে চৈতন্যদেবের কোনও ছবি বা উল্লেখ নেই। কয়েক জন নেতার মুখের ছবি শুধু। কাদা ছোড়াছুড়ির রাজনীতি করে শ্রীচৈতন্যকে ও নবদ্বীপকে অপমান করা হয়েছে।” এর জন্য নড্ডাকে নবদ্বীপের মানুষের কাছে নড্ডাকে ক্ষমা চাউতে হবে বলেও দাবি করেন তিনি। তিন বক্তাই নড্ডার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। রাজীব-শুভেন্দুর মত ‘বিশ্বাসঘাতক’রা নবদ্বীপে এলে তাঁদের কালো পতাকা দেখানোর পরামর্শ দেন সৌগত রায়। দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মন্তব্য, “রাজীব শুধু তৃণমূলের ঘি-দুধ খেয়েছে।” বিজেপির উদ্দেশে কুণালের কটাক্ষ, ‘‘দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমস্যার সমাধানের ক্ষমতা নেই আর বাংলায় এসেছেন সস্তার রাজনীতি করতে! এক দিন নড্ডারা বলেছিল, ‘ভাগ মুকুল ভাগ’। আজ নড্ডা সভাপতি আর মুকুল রায় সহ-সভাপতি! ‘পরিবর্তন’ বলতে এটাই।” অর্থলগ্নি সংস্থার টাকা নেওয়ার ঘটনায় মুকুল রায়, শুভেন্দুরা সরাসরি জড়িত বলেও এ দিন তিনি ফের
দাবি করেছেন।

Advertisement
BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy