সরকারি অফিসে দিনের আলোয় তাণ্ডব চলার অভিযোগ উঠেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার-টেবিল। ঘটনার সময় পাশের ঘরে উপস্থিত থাকা বিডিও জানিয়েছেন, তিনি কিছুই ‘টের’ পাননি। মুর্শিদাবাদের ফরাক্কার ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) জুনায়েদ আহমেদের এই বয়ান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুলিশের দায়ের করা এফআইআরে কেন মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নাম নেই, তা নিয়েও উঠছে প্রশ্ন।
বুধবার এসআইআর প্রক্রিয়ার পরে মনিরুলের নেতৃত্বে একদল বিক্ষোভকারী বিডিও অফিসের সামনে জড়ো হন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই মনিরুল ও তাঁর অনুগামীরা আচমকা অফিসের ভিতরে ঢুকে পড়েন। সাধারণ মানুষকে অফিস থেকে বার করে দিয়ে চলে ব্যাপক ভাঙচুর। খবর যায় নির্বাচন কমিশনের দফতরে। কমিশনের কড়া নির্দেশের পর ফরাক্কা থানায় এফআইআর দায়ের হলেও, সেখানে মূল অভিযুক্ত মনিরুলের নাম নেই বলে অভিযোগ। তার পরেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় মহলে।
আরও পড়ুন:
বিডিও জুনায়েদ আহমেদ বৃহস্পতিবার বলেন, ‘‘যখন ঘটনাটি ঘটে, আমি অন্য ঘরে ছিলাম। অভিযোগ জানানো হয়েছে, যা হওয়ার হবে।’’ প্রশ্ন উঠেছে, গোটা অফিস চত্বরে যেখানে সিসি ক্যামেরা রয়েছে, সেখানে কেন মূল অভিযুক্তের নাম নেই এফআইআরে।
অন্য দিকে, অভিযুক্ত মণিরুল ইসলাম এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন। তাঁর দাবি, সরকারি কাজে বিভেদ করা হচ্ছে। তিনি বলেন, “রামের নাম শুনলে কাজ হচ্ছে, আর রহিমের নাম শুনলে চোদ্দ গুষ্টির খতিয়ান চাওয়া হচ্ছে। এই দ্বিচারিতা চলবে না। মানুষের অধিকারের লড়াইয়ে গুলি খেতে হলে আমিই প্রথম খাব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ
-
এসআইআরে বাদ-পড়া ৯১ লক্ষ নামের মধ্যে ৬৩ শতাংশই হিন্দু! মুসলিম কত? হিসাব কষেছে তৃণমূল, কী বলছে বিজেপি?
-
নথি জমা দিয়েও নাম বাদ যাওয়ার অভিযোগ ববি হাকিমের কেন্দ্রে, এসআইআর জট মেটিয়াবুরুজেও