Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

Murder: জমি নিয়ে অশান্তি, মুর্শিদাবাদের গ্রামে মাকে কুপিয়ে খুন করল ছেলে!

ছেলের দ্বিতীয় বিয়েতে আপত্তি পরিবারের। তার জেরে জমি নিয়ে মায়ের সঙ্গে অশান্তি। ছেলে যার কারণে মাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৭:১৩
মাকে কুপিয়ে খুন।

মাকে কুপিয়ে খুন। —প্রতীকী চিত্র।

পারিবারিক অশান্তির জেরে মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজিপাড়া-গুড়িপাড়া এলাকার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে।

নিহত রঙ্গিলা বিবির পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পিয়ালুর শেখ তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও বছর দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করেন। যদিও সেই বিয়ে মেনে নেননি তাঁর বাবা, মা এবং পরিবার। এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে স্থির করা হয়, পিয়ারুলের প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানকে জমি দেওয়া হবে। কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীকে জমি দিতে অস্বীকার করেন পিয়ারুলের পরিবারের সদস্যরা। এ নিয়ে পিয়ারুলের সঙ্গে তাঁর মা রঙ্গিলার বিবাদ বাধে। শেষ পযর্ন্ত তা থানা পর্যন্ত গড়ায়। পুলিশ পিয়ারুলের বাড়িতেও যায়। এর পর শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে পিয়ারুল তাঁর মা রঙ্গিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। পাশাপাশি, হাতুড়ি দিয়েও আঘাত করে। রঙ্গিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পলাতক পিয়ারুল। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাঁর খোঁজে সন্ধান চালাচ্ছে।

Murder Death son Mother
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy