Advertisement
E-Paper

রাজ্য ক্রীড়ায় দ্বিতীয় নদিয়া

রাজ্য অ্যাথলেটিক চাম্পিয়নশিপে সাফল্য পেলেন নদিয়ার প্রতিযোগীরা। দিনকয়েক আগে শেষ হওয়া ৬৬ তম রাজ্য অ্যাথলেটিক চাম্পিয়নশিপে নদিয়া জেলা রানার্স হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৬:৫০

রাজ্য অ্যাথলেটিক চাম্পিয়নশিপে সাফল্য পেলেন নদিয়ার প্রতিযোগীরা। দিনকয়েক আগে শেষ হওয়া ৬৬ তম রাজ্য অ্যাথলেটিক চাম্পিয়নশিপে নদিয়া জেলা রানার্স হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। ৯-১২ জুন সল্টলেকে ‘স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার’ স্টেডিয়ামে প্রতিযোগিতা হয়। নদিয়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক বিভাগের ইনচার্জ গণেশচন্দ্র ভাওয়াল জানান, “গতবারের আমাদের জেলা তৃতীয় হয়েছিল। এ তার থেকে ভাল ফল হয়েছে।’’

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ বার রাজ্য অ্যাথলেটিক চাম্পিয়নশিপে নদিয়ার ৬৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। জেলায় ১৫টি গোল্ড, ১০টি সিলভার ও ১৩টি ব্রোঞ্চ মেডেল এসেছে। বাদকুল্লার অনামি ক্লাবের সুরভি বিশ্বাস ‘ডিসকাস’ ছোড়াতে নতুন রেকর্ড করেছেন। সুরভি বিশ্বাস ডিসকাস ছুড়ে এই নতুন রেকর্ড করেছেন। তাছাড়াও গয়েশপুর ক্রিকেট ক্লাবের প্রিয়াঙ্কা হালদার শ্রেষ্ঠ অ্যাথলেটিক হয়েছেন। বালিকাদের অনূর্ধ্ব ২০ বিভাগে জ্যাভলিন ছোড়া, বালকদের অনূর্ধ্ব ২০ বিভাগে ট্রিপল জাম্প, বালিকা অনূর্ধ্ব ১৮ বিভাগে ৪০০ মিটার দৌড়, বালক অনূর্ধ্ব ১৪ বিভাগে ১০০ মিটার দৌড়-সহ আরও কয়েকটি বিভাগে সোনা পেয়েছেন নদিয়ার অ্যাথলেটিকরা। তাছাড়াও বালক ও বালিকা অনূর্ধ্ব ১৪ বিভাগে ৬০০ মিটার দৌড়, বালিকা অনূর্ধ্ব ১৬ বিভাগে ৮০০ মিটার দৌড়, বালিকা অনূর্ধ্ব ১৮ বছর বিভাগে ২০০ মিটার দৌড়-সহ আরও কয়েকটি বিভাগে নদিয়া জেলার প্রতিযোগীরা রুপো পেয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কর্তাদের দাবি, গত বারের তুলনায় জেলার প্রতিযোগীরা অনেক ভাল করেছে। ভবিষ্যতে জেলার প্রতিযোগীরা আরও ভাল করবে।

বোমা ফেটে জখম। বোমা ফেটে জখম হলেন বিএসএফের এক জওয়ান। নাম বাবা সাহেব দরগত। তিনি ৮১ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পদে কর্মরত। ভীমপুরে রাঙিয়ারপোতা ক্যাম্পে কর্মরত ছিলেন। জখম ওই জওয়ানকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ওই জওয়ান জানান, চা তৈরি গিয়েছিলেন। তারপর কী হয়েছে তাঁর মনে নেই। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে একটি বোমা ফেটে ওই জওয়ান জখম হন। কী করে ওই বোমা ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

sports
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy