E-Paper

লালগোলায় দুই পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এল

মোট ২৩ আসনের জশইতলা গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে কংগ্রেস ১৩ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গড়েছিল‌।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪
লালগোলা স্টেশন।

লালগোলা স্টেশন। ফাইল চিত্র।

লালগোলা ব্লকের দুই পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল পঞ্চায়েত সদস্যদের একাংশ। সোমবার এই মর্মে লালগোলা ব্লকের বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা পড়ে বলে ব্লক দফতর সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, লালগোলা ব্লকের জশইতলা গ্রাম পঞ্চায়েত এবং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে বিডিও দেবাশিস মণ্ডল জানিয়েছেন, “উচ্চ দফতরে বিষয়টি জানানো হয়েছে।”

মোট ২৩ আসনের জশইতলা গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে কংগ্রেস ১৩ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গড়েছিল‌। সিপিএম পায় ৯টি এবং তৃণমূল ১টি আসনে জয়ী হয়।

পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের রাফিনা খাতুন বিবি। কংগ্রেসের আর এক সদস্য বেলুয়ারা খাতুন বলেন, “আমরা নিজেদের অভিযোগ এবং দাবি সব লিখে বিডিও-র কাছে জমা করেছি।”

ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য হজরত উমর বলেন, “প্রধান আমাদের কোনও রকম সহযোগিতা করেন না। তাই আমরা এক সঙ্গে অনাস্থা প্রস্তাব এনেছি।” মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েত প্রধান রাফিনা খাতুন বিবি বলেন, “আমার কাছে সরকারি ভাবে কোন বিজ্ঞপ্তি আসেনি। বিষয়টি জানা নেই।”

সূত্রের খবর অনুযায়ী— পঞ্চায়েতের ৪ কংগ্রেস সদস্য, বামেদের ৮ সদস্য এবং তৃণমূলের এক সদস্য, মোট ১৩ জন সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেছেন।

অন্যদিকে ১৮ আসনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেন।

গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৯টি, তৃণমূল ৬টি এবং বামেরা ৩টি আসনে জয়ী হয়। বামেদের সমর্থনে কংগ্রেস বোর্ড গড়ে সেখানে। পঞ্চায়েত প্রধান হন কংগ্রেসের মহম্মদ আব্দুস সালাম।

মঙ্গলবার ওই পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সুখেন্দ্রনাথ সিংহ বলেন, “প্রধান

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Non cooperation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy