Advertisement
E-Paper

কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! তেহট্টে গ্রেফতার পড়শি যুবক

গত রবিবার নদিয়ার তেহট্টের মরুটিয়া থানায় এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৭:০৯

প্রতীকী ছবি।

বাড়িতে মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে ১৫ বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক পড়শি যুবকের বিরুদ্ধে। গত রবিবার নদিয়ার তেহট্টের মরুটিয়া থানায় এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন " ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকারপুর দাসপাড়ার বছর পনেরোর ওই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল ওই প্রতিবেশী যুবকের। অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন না কিশোরীর মা, বাবা। তারই সুযোগ নিয়ে রাত ৮টা নাগাদ বাড়িতে ঢুকে কিশোরীকে জোরজবরদস্তি পাশের একটি মাঠে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। মেয়ের মুখে এই ঘটনার কথা শুনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা কিশোরীর বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত যুবককে মহাকুম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নির্যাতিতার বাবা বলেন, ‘‘একই পাড়ায় বাড়ি। যাওয়া-আসা ছিল। আমাদের না থাকার খবরও জানত। সেই সুযোগ নিয়ে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ অন্য দিকে, ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকের বাবার দাবি, ‘‘পরিকল্পিত ভাবে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।’’

Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy