E-Paper

আজ জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা

বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, "জঙ্গিপুর থেকে আমাদের সভা শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:২৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। জঙ্গিপুর থেকে শুরু হবে এই যাত্রা। যেখানে উপস্থিত থাকবেন বিজেপির উচ্চ নেতৃত্ব বলে জানা গিয়েছে। আগামী ৭ মার্চ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় তা আয়োজিত হবে। যা শুরু হবে লালবাগ মোতিঝিল মোড় থেকে। বহরমপুরে আগামী ৬ মার্চ এই পরিবর্তন যাত্রা হবে বলে জানান বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন। যা শুরু হবে বড়ঞার আন্দি থেকে। যদিও বিজেপির পরিবর্তন যাত্রাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, "জঙ্গিপুর থেকে আমাদের সভা শুরু হবে। সেখান থেকে সাগরদিঘি, নবগ্রাম ও খড়গ্রাম যাবে। উপস্থিত থাকবেন এই রাজ্যের সাংসদ জগন্নাথ সরকার।" মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল বলেন, "আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে, লালবাগ মোতিঝিল মোড় থেকে শুরু হবে ৭ মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা। করিমপুরে একটি বড় জনসভা হবে। যেখানে কেন্দ্রীয় কোনও মন্ত্রী অথবা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন।’’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, “মুর্শিদাবাদ জেলায় বিজেপির যে দু’টি আসন রয়েছে তাও তারা হারাবে। মানুষ তাঁদের চায় না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Murshidabad

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy