Advertisement
E-Paper

মুর্শিদাবাদে আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! সংঘর্ষে জখম অন্তত ১০, ভর্তি হাসপাতালে

পঞ্চায়েত সদস্য মসলেম শেখ-সহ তাঁর অনুগামীরা মঙ্গলবার সন্ধ্যায় বুথ কমিটি গঠনের একটি সভা করেন। সেই সময় দলেরই অপর গোষ্ঠীর তৃণমূল নেতাকর্মীরা আক্রমণ করেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৩:০৫
TMC workers fighting with each other in Murshidabad

গোষ্ঠীকোন্দলে আবারও উত্তপ্ত মুর্শিদাবাদ। দুই পক্ষের মারামারিতে আহত হয়েছেন প্রায় ১০ জন। —ফাইল চিত্র।

শাসকদলের গোষ্ঠীকোন্দলে আবার উত্তেজনা মুর্শিদাবাদে। এ বার বড়ঞায়। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার বিপ্রশেখর পঞ্চায়েতের বাউ গ্রামে তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দলের দুই পক্ষের সংঘর্ষে জখম হলেন অন্তত ১০ জন। যাঁর মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যও। আহত তৃণমূল কর্মীরা এখন বড়ঞা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবারও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে খবর, বাউগ্রাম এলাকার পঞ্চায়েত সদস্য মসলেম শেখ-সহ তাঁর অনুগামীরা মঙ্গলবার সন্ধ্যায় বুথ কমিটি গঠনের একটি সভা করেন। সেই সময় দলেরই অপর গোষ্ঠীর তৃণমূল নেতাকর্মীরা তাঁদের উপরে অতর্কিত আক্রমণ চালান। এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে এক পঞ্চায়েত সদস্য, তাঁর ছেলে সহ-বেশ কয়েক জন তৃণমূল কর্মীকে। যদিও পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে অপর গোষ্ঠীও হামলার অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, বড়ঞা এলাকায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলমের অনুগামীদের বিবাদ বেশ পুরনো। সেই ঝামেলা মেটাতে জেলা নেতৃত্ব যেমন পদক্ষেপ করেছেন তেমনি রাজ্য নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছে। তার মধ্যে গত কয়েক দিনে মুর্শিদাবাদে তৃণমূলের একাধিক গোষ্ঠীকোন্দলের খবর সামনে এসেছে। তবে মঙ্গলবারের ঘটনা নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

Murshidabad TMC tmc clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy