Advertisement
E-Paper

স্বামী ঝুলছেন সিলিং থেকে আর নীচে বিছানায় ঘুমোচ্ছেন স্ত্রী! জলঙ্গিতে যুবকের রহস্যমৃত্যু

পুলিশ সূত্রে খবর, যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনোয়ারের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৯:২২

—প্রতীকী ছবি।

সিলিং থেকে ঝুলছে স্বামীর দেহ। ঠিক নীচেই বিছানায় শুয়ে রয়েছেন স্ত্রী! শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গিতে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আনোয়ার শেখ। তাঁকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন যুবকের পরিবার।

পুলিশ সূত্রে খবর, যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনোয়ারের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি থানার অন্তর্গত ইরাকপুরে আনোয়ারের শ্বশুরবাড়ি। সেখানেই গিয়েছিলেন তিনি। সোমবার সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে আনোয়ারের দেহ। পুলিশ সূত্রে খবর, আনোয়ার মাদকাসক্ত ছিলেন। মদ খাওয়া নিয়ে অনেক দিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল তাঁর। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। মিটমাটের জন্যই রবিবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন আনোয়ার। তার পরেই এই ঘটনা। যদিও অভিযুক্ত স্ত্রীর সাফাই, তিনি কিছুই জানেন না। তাঁর কথায়, ‘‘খাওয়াদাওয়ার পর আমরা ঘুমোতে গিয়েছিল। সকালে উঠে দেখি স্বামী সিলিং থেকে ঝুলছে!’’

এলাকাবাসীর বক্তব্য, স্ত্রী দাবি করেছেন, তাঁরা রাতে একসঙ্গেই ঘুমিয়েছিলেন। তাঁর অজান্তে এই ঘটনা কখনও ঘটা সম্ভব? পুলিশ সূত্রে খবর, আনোয়ার আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা ময়নাতদন্তেই স্পষ্ট হয়ে যাবে। আনোয়ারের কাকা মানোয়ার শেখ বলেন, ‘‘ওর কোনও অসুস্থতা ছিল না। অনেক দিন হয়ে গিয়েছে, ও আর মদ খায় না। তা হলে কেন আত্মহত্যা করবে!’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy