Advertisement
E-Paper

Murshidabad: বোরখা পরে রাতে মেয়েদের মেসে ঢুকলেন যুবক! হাতেনাতে ধরা পড়ে জুটল উত্তমমধ্যম

কান ধরে নিজের অপরাধ স্বীকারও করলেন বোরখাপরা সেই ‘রোমিও’। তাঁর পাশাপাশি, মেসের এক আবাসিকাকেও আটক করেছে বহরমপুর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৪:৪৬
বোরখা পরা প্রেমিক পুলিশের হাতে।

বোরখা পরা প্রেমিক পুলিশের হাতে। নিজস্ব চিত্র।

লোকে বলে প্রেমে পড়লে কী না করে! সেই কথাকেই যেন সত্যি করতে চাইলেন যুবক। রাতের অন্ধকারে বোরখা পরে সোজা ঢুকে পড়লেন মেয়েদের মেসে। কিন্তু ধরা পড়লেন হাতেনাতে। তার পর স্থানীয় মানুষজন এবং হোস্টেল কর্তৃপক্ষ অভিযুক্ত যুবককে লাঠি পেটা করতে করতে তাঁকে তুলে দিলেন পুলিশের হাতে। কান ধরে অপরাধ স্বীকারও করলেন বোরখাপরা রোমিও। শুক্রবার সকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বহরমপুর শহরে গোড়াবাজার এলাকার ঘটনা।

অভিযোগ, শুক্রবার সকালে বহরমপুরের গোরাবাজার এলাকায় মেয়েদের একটি মেসে বোরখা পরে ঢুকেছিলেন আদতে হলদিয়ার বাসিন্দা ওই যুবক। আবাসিক এক ছাত্রীর সঙ্গেই দেখা করতেই না কি গিয়েছিলেন তিনি। কিন্তু বোরখা পরলেও তাঁর পায়ে পুরুষদের জুতো দেখে সন্দেহ হয় মেস কর্তৃপক্ষের। বিষয়টি জানাজানি হতেই যুবককে ধরে রেখে বহরমপুর থানায় খবর দেন ওই মেসের মালিক। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে আটক করে নিয়ে যায় বহরমপুর থানায়। আটক করা হয় আবাসিক এক ছাত্রীকেও।

প্রসঙ্গত, মাস কয়েক আগে এই বহরমপুরেই একটি মেসে প্রেমিকের হাতে খুন হন একটি মেসের আবাসিকা। সেই সুজাতা-কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজ্যে। এখনও পুলিশি হেফাজতে রয়েছেন ‘প্রেমিক’। সে দিন নৃশংস ভাবে আঘাত করা হয় মালদহের ইংরেজবাজারের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। বহরমপুরের অভিজাত এলাকা গোরাবাজার সুইমিং পুলের গলিতে সুশান্তের অতর্কিত আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়েন উদ্ভিদবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। সম্পর্কের অবনতির কারণেই এই খুন বলে বলে জানা যায়। এবার সেখানেই ঘটল আর এক ‘মেস-কাণ্ড’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Murshidabad Girls hostel beaten
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy