তাঁতিসাথী প্রকল্পে গরিব তাঁতিদের তাঁত ও তাঁতের অন্যান্য সরঞ্জাম বিলি করা হল শনিবার। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র শিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, কলকাতায় তন্তুজের অফিসে স্টেট ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে আড়াইশো মাস্টার ডিজাইনারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা রাজ্যের বিভিন্ন এলাকায় শাড়ির নকশার বিষয়ে তাঁতিদের প্রশিক্ষণ দেবেন। এ দিন ১২৫ তাঁতিতে তাঁত ও তাঁতের সর়ঞ্জাম বিলি করা হয়।