পরিবারের লোকজন কালীগঞ্জের হরিনাথপুরের বাসিন্দা লীলাবতি কর্মকারের (৮০) দেহ দান করলেন। বৃহস্পতিবার ওই মহিলার ছেলে সঞ্জিত কর্মকার মায়ের দেহ কল্যানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বুধবার দুপুরে বাড়িতেই ওই মহিলার স্বাভাবিক মৃত্যু হয়। ওই দিন রাতেই পরিবারের লোকজন লীলাবতিদেবীর চক্ষু কৃষ্ণনগরের শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠানকে দান করা করেন। সঞ্জিতবাবু জানান, মৃত্যুর আগে তাঁর মা চক্ষু ও দেহদানের অঙ্গীকার করেছিলেন। সেই মতো তাঁর দেহ ও চক্ষু দান করা হয়েছে।