Advertisement
E-Paper

পাঁচথুপিতে শুরু নাট্য উৎসব

শীত পড়তেই উৎসবের মেজাজে মানুষ। বড়ঞার পাঁচথুপিতে ২৫ ডিসেম্বর থেকে পাঁচ দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে। আটটি নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি থিয়েটার চর্চায় মফস্সলের ভূমিকা নিয়ে একটি আলোচনাচক্রও অনুষ্ঠিত হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০২:২০
যোগ প্রশিক্ষণ। জঙ্গিপুরের একটি স্কুলে। —নিজস্ব চিত্র

যোগ প্রশিক্ষণ। জঙ্গিপুরের একটি স্কুলে। —নিজস্ব চিত্র

শীত পড়তেই উৎসবের মেজাজে মানুষ। বড়ঞার পাঁচথুপিতে ২৫ ডিসেম্বর থেকে পাঁচ দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে। আটটি নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি থিয়েটার চর্চায় মফস্সলের ভূমিকা নিয়ে একটি আলোচনাচক্রও অনুষ্ঠিত হবে।

পাঁচথুপি উদয়ন নাট্য মঞ্চে ২৫ ডিসেম্বর বিকেলে ওই নাট্যোৎসবের উদ্বোধন করবেন বড়ঞার বিধায়ক কংগ্রেসের প্রতিমা রজক। উদ্বোধনী অনুষ্ঠানে নাট্য গবেষক পুলকেন্দু সিংহ ও পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিত কুমার দাস হাজির থাকবেন বলে উদ্যোক্তাদের দাবি। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নাটক শুরু হবে। জেলার তো বটেই বীরভূম ও উত্তর ২৪ পরগনার কয়েকটি নাট্য দল এই উৎসবে যোগ দেবে বলে জানা গিয়েছে। প্রথম দিন বীরভূমের লাভপুরের দিশারি সাংস্কৃতিক চক্রের প্রযোজনায় ‘বাউল’ ও পাঁচথুপি উদয়ন নাট্য মঞ্চের প্রযোজনায় ‘গুপি বাঘা এবং...’ নাটক মঞ্চস্থ হবে। ২৬ ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের দৃষ্টি নাট্য সংস্থার প্রযোজনায় ‘মানুষ-মেয়ে মানুষের গান’ ও বহরমপুরের বিআরটি নাট্য সংস্থার প্রযোজনায় ‘সক্রেটিসের বিচার’ নামে দুটি নাটক মঞ্চস্থ হবে।

পাঁচথুপি নাট্য মঞ্চের সম্পাদক বাসুদেব দাস বলেন, “নাট্যোৎসব পনেরো বছরে পা দিল। ফি বছর উৎসব হওয়ার তরুণ প্রজন্ম ধীরে ধীরে নাটকের প্রতি আগ্রহী হচ্ছে।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy