Advertisement
E-Paper

বন্ধু খুনে যাবজ্জীবন

খুনের দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক আদালতের (চতুর্থ) বিচারক পিযূষকান্তি রায়। মঙ্গলবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন নাকাশিপাড়ার কালীবাসের বাসিন্দা সুব্রত দে। পরের দিন সকালে গ্রামেরই একটি কার্লভাটের নীচে তাঁর মৃতদেহ মেলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:৫০

খুনের দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক আদালতের (চতুর্থ) বিচারক পিযূষকান্তি রায়। মঙ্গলবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন নাকাশিপাড়ার কালীবাসের বাসিন্দা সুব্রত দে। পরের দিন সকালে গ্রামেরই একটি কার্লভাটের নীচে তাঁর মৃতদেহ মেলে। ওই ঘটনায় ছেলের চার বন্ধু সুজিত বর্মণ, রবিন বিশ্বাস, হেবুল বর্মণ ও গুরুপদ বর্মণের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন সুব্রতবাবুর বাবা বিমলচন্দ্র দে। পুলিশ ওই চার জনকে গ্রেফতারও করে। পরে তারা জামিনে মুক্ত ছিল। সরকার পক্ষের আইনজীবী মঙ্গলময় মুখোপাধ্যায় জানান, পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছেন সুব্রত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy