Advertisement
E-Paper

মোবাইল চুরি, গ্রেফতার এক

পঞ্জাবের লুধিয়ানা থেকে এক রেলকর্তার চুরি যাওয়া মোবাইল মিলল সুতির ডিহিগ্রামে এক রেলকর্মীরই বাড়ি থেকে। ঘটনায় জড়িত সুতির ওই রেলকর্মীর ছেলে সোহেল রানাকে গ্রেফতার করেছে লুধিয়ানা রেল পুলিশ। রবিবার রাতে সুতি থানার সাহায্য নিয়ে রতনলাল নামে এক পুলিশকর্তার নেতৃত্বে ডিহিগ্রামের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। রতনলাল জানান, ধৃত সোহেলের থেকে ওই মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ০১:৩০

পঞ্জাবের লুধিয়ানা থেকে এক রেলকর্তার চুরি যাওয়া মোবাইল মিলল সুতির ডিহিগ্রামে এক রেলকর্মীরই বাড়ি থেকে। ঘটনায় জড়িত সুতির ওই রেলকর্মীর ছেলে সোহেল রানাকে গ্রেফতার করেছে লুধিয়ানা রেল পুলিশ। রবিবার রাতে সুতি থানার সাহায্য নিয়ে রতনলাল নামে এক পুলিশকর্তার নেতৃত্বে ডিহিগ্রামের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। রতনলাল জানান, ধৃত সোহেলের থেকে ওই মোবাইলটি উদ্ধার করা হয়েছে। গত ২৮ মার্চ প্রায় ৫৫ হাজার টাকা দামের ওই মোবাইলটি চুরি যায় লুধিয়ানার রেলের সিনিয়র ইঞ্জিনিয়র মহেশকুমারের বাড়ি থেকে। আইএমইআই নম্বরের লোকেশন দেখে মোবাইলের খোঁজ পায় পুলিশ। সোমবার ধৃত সোহেলকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে ৪ দিনের টানজিট রিমান্ডে পঞ্জাব পুলিশ তাকে লুধিয়ানায় নিয়ে যেতে রওনা দিয়েছে সোমবার দুপুরে। পুলিশ জানিয়েছে, সোহেলের কাছে এই চোরাই মোবাইল কী ভাবে এল তার তদন্ত শুরু হয়েছে। সে সরাসরি চুরির সঙ্গে জড়িত নাকি মোবাইলের ক্রেতা খতিয়ে দেখা হচ্ছে ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy