Advertisement
E-Paper

ভোটে দাঁড়াচ্ছেন ভাইপো

গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুঙ্গ-এর সমর্থন নিয়ে নির্বাচনে লড়তে চলছেন জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রীর ভাইপো আলতামাস চৌধুরী। সোমবার দার্জিলিঙয়ে মোর্চার সুপ্রিমো বিমল গুরুঙ্গের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন আলতামাসবাবু।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০১:৫৭

গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুঙ্গ-এর সমর্থন নিয়ে নির্বাচনে লড়তে চলছেন জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রীর ভাইপো আলতামাস চৌধুরী। সোমবার দার্জিলিঙয়ে মোর্চার সুপ্রিমো বিমল গুরুঙ্গের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন আলতামাসবাবু। বৈঠক থেকে বেরিয়ে তিনি জানান, ইসলামপুরের প্রার্থী হিসেবে বিমল গুরুঙ্গের সমর্থন পেয়েছেন তিনি। তবে সমতলে মোর্চার প্রার্থী হবেন না মোর্চা সমর্থিত নির্দল প্রার্থী হবেন তা পরিষ্কার করে জানাতে পারেননি আলতামাসবাবু। তাঁর দাবি, আগামী ১৬ মার্চ বিষয়টি স্পষ্ট হবে। কাকার বিরুদ্ধে প্রার্থী হয়ে ভালোমতো লড়তে চান ভাইপো আলমাতাস চৌধুরী। নির্বাচনের জন্য এলাকায় ঘুরে সমর্থন পেতে ব্যস্ত তিনি। স্থানীয় বাইপাসের জমির ন্যায্য মূলের দাবিতে প্রথম আন্দোলনে নেমেছিলেন ইসলামপুর আদালতের আইনজীবী আলতামাসবাবু। ভাইপোর ওই কাজকে কেন্দ্র করে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল মন্ত্রী আবদুল করিম চৌধুরীকে। এবার সরাসরি প্রার্থী হচ্ছেন তিনি। যদিও মন্ত্রীর বা তাঁর ছেলেদের দাবি, আলতামাসবাবু কোনও প্রভাব ফেলতে পারবেন না। মন্ত্রী বলেন, ‘‘ও খুবই বাচ্চা ছেলে। ভোটে দাঁড়িয়ে নিজের ভাবমুর্তি নষ্ট করছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy