Advertisement
E-Paper

ঘরে ঝুলছে বধূর দেহ, পাশে দুই কোলের শিশুও মৃত! কালিয়াগঞ্জে উত্তেজনা

স্থানীয় সূত্রে খবর, মৃতা বধূর স্বামী শশী বর্মণ কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন। মামনি তাঁর দুই সন্তানকে নিয়ে শ্বশুর গোপাল বর্মণ ও শাশুড়ি শ্যমলী বর্মণের সঙ্গে থাকতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ২০:২২
Body of mother and two minor children recovered from home

মৃতার বাপের বাড়ির অভিযোগ, এই মৃত্যুর পিছনে শ্বশুরবাড়ির লোকজন থাকতে পারে। —প্রতীকী চিত্র।

মা-সহ দুই সন্তানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্করপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ময়না বর্মণ। ২৫ বছর বয়সি ময়নার মেয়ের মৌমিতা এবং ছেলে মিলনকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ৫ এবং ৪ বছর বয়সি দুই শিশু এবং তাদের মায়ের কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত।

শুক্রবার উত্তর শঙ্করপুর এলাকায় বধূ-সহ দুই সন্তানের রহস্যমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ৩ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ময়নার বিয়ে হয় ৮ বছর আগে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা ময়নাকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করতেন। কিছু দিন আগে এ নিয়ে গ্রামে সালিশি সভাও হয়। তার পর মিটমাট হয়েছিল। কিন্তু তার পরেই তাঁরা খবর পান ময়না ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মৃতা বধূর স্বামী শশী বর্মণ কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন। মামনি তাঁর দুই সন্তানকে নিয়ে শ্বশুর গোপাল বর্মণ ও শাশুড়ি শ্যমলী বর্মণের সঙ্গে থাকতেন। ময়নার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, এই মৃত্যুর পিছনে হাত থাকতে পারে তাঁর দুই ননদ-সহ শ্বশুর-শ্বাশুড়ির। মৃতার শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কালিয়াগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

mystery death Kaliaganj police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy