Advertisement
E-Paper

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মালদহে প্রাণ হারালেন ভাই-বোন! আহত অন্তত ১৫ জন

মহামায়া মন্দিরের কাছে ওই পথ দুর্ঘটনায় অকুস্থলে মৃত্যু হয় অসীম সরকার (৪০) এবং ছবি কর্মকারের (৪৫)। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সম্পর্কে ভাই ও বোন। তাঁদের বাড়ি হবিবপুর থানা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৩:০৭
অটো করে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা।

অটো করে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। —প্রতীকী চিত্র।

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের। আহত অন্তত ১৫ জন। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরাতন মালদহের আদমপুর দু’টি গাড়ির সংঘর্ষ হয়। মহামায়া মন্দিরের কাছে ওই পথ দুর্ঘটনায় অকুস্থলে মৃত্যু হয় অসীম সরকার (৪০) এবং ছবি কর্মকারের (৪৫)। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সম্পর্কে ভাই ও বোন। বাড়ি হবিবপুর থানার আইহো ফিল্ড পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এক আত্মীয়ার বিয়েতে যোগ দেওয়ার জন্য অটো ভাড়া করে মালদহের কোট স্টেশন সাহাপাড়া এলাকায় যাচ্ছিলেন অসীমরা। সেখানেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মালদহের দিকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোর পিছনে ধাক্কা মারে। দু’টি গাড়ির সংঘর্ষে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

Advertisement

স্থানীয়রা ছুটে আসেন উদ্ধারকাজে। আহত মোট ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। কী ভাবে ওই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy