Advertisement
E-Paper

জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৯

দু’টি বাসের সংঘর্ষে উত্তরবঙ্গে আহত হলেন ১৯ জন। বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে দোমহানি মোড়ের কাছে। পুলিশ সূত্রে খবর, দোমহানি মোড়ের কাছে একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে ধাক্কা দেয় একটি সরকারি বাসকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০২
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

দু’টি বাসের সংঘর্ষে উত্তরবঙ্গে আহত হলেন ১৯ জন। বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে দোমহানি মোড়ের কাছে।

পুলিশ সূত্রে খবর, দোমহানি মোড়ের কাছে একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে ধাক্কা দেয় একটি সরকারি বাসকে। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাসই উল্টে যায়। গুরুতর ভাবে জখম হন দুই বাসের চালক ও সহকারী-সহ ১৯ জন ব্যক্তি। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে।

দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য দোমহানি মোড়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ির ২টি দমকলের ইঞ্জিন। উপস্থিত হয় ময়নাগুড়ি ও জলপাইগুড়ির বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উদ্যোগে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস দু’টিকে সরিয়ে রাস্তাও পরিস্কার করে দেন তাঁরা। মিনিট পনেরোর জন্য রাস্তা বন্ধ থাকায় সামান্য যানজটের সৃষ্টি হলেও এখন রাস্তা খুলে দিয়েছে পুলিশ।

Bus accident NH-31 Jalpaiguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy