এলাকায় এক সময়ে অনেক জলাশয় ছিল, দাবি স্থানীয়দের। সেই কারণে জলপাইগুড়ি শহরের বামন পাড়া সংলগ্ন এলাকার নামকরণ করা হয়েছিল বিল পাড়া। অভিযোগ, জমি মাফিয়ারা সেই সব জলাশয় ভরাট করে চলছে। সোমবার জলাশয় ভরাটের অভিযোগ তুলে জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে লিখিত অভিযোগ জানালেন শহরের পরিবেশপ্রেমীরা। দ্রুত অভিযোগ খতিয়ে দেখে তদন্তের দাবি তুলেছেন তাঁরা।জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
বিল পাড়ায় এক সময় বিশাল জলাশয় ছিল। অভিযোগ, দিন-দিন সেই জলাশয় ভরাট করার প্রতিযোগিতা চলছে। দাবি, ধীরে-ধীরে ছোট পুকুরের পরিণত হচ্ছে জলাশয়টি। এর জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ দিন পরিবেশপ্রেমীদের তরফে রেকর্ডে থাকা জলাশয়ের মৌজা ও খতিয়ান নম্বর তুলে ধরা হয় জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। পরিবেশপ্রেমীদের তরফে তুলসী ধর, খোকন দাস জলাশয় ভরাটের কার্যকলাপ দ্রুত বন্ধ করার দাবি করেন। সংগঠনের তরফে জ্যোতিপ্রসাদ রায় বলেন, ‘‘জলাশয়ের বর্তমান অবস্থার ছবি ও খতিয়ান দেওয়া হয়েছে ভূমি দফতরে। আমরা আশাবাদী, দফতর তদন্ত করে জলাভূমি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)