Advertisement
E-Paper

‘স্ত্রীকে খুনে করেছি’, থানায় এসে বললেন স্বামী! চাঞ্চল্য কোচবিহারে

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে কেশরীবাড়ির বাসিন্দা আমিনুল মিয়া সিতাই থানায় হাজির হন। থানায় গিয়ে আমিনুল জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ২৩:০২

প্রতীকী ছবি।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ‘খুন করে’ থানায় ‘আত্মসমর্পণ’ করলেন স্বামী! বৃহস্পতিবার কোচবিহারের সিতাইয়ের কেশরীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম তাহিবা বিবি (২৪)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে কেশরীবাড়ির বাসিন্দা আমিনুল মিয়া সিতাই থানায় হাজির হন। থানায় গিয়ে আমিনুল জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। তাঁর কথা মতো পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধারপ করে। তাহিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘‘আমিনুল মিয়া থানায় এসে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন। তাহিবা বিবি নামে এক মহিলা খুনের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’’

Cooch Behar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy