Advertisement
E-Paper

Malda: কে মেটাবে ইলেকট্রিক বিল, চিৎকার-চেঁচামেচি, শেষে বাবাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে!

তিন মাসে ওই বাড়ির ইলেকট্রিক বিল এসেছিল ৩,২০০ টাকা। ওই টাকা বাবাকে দিতে বলেন ছোট ছেলে। উল্টে বাবা ছেলের কাছে টাকা চান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৫:৫৩
বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।

বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। প্রতীকী চিত্র।

বাড়ির ইলেকট্রিক বিল দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে বাবাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মালদহ জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুরের ইমাম জাইগির গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।

মৃতের নাম মোজাহার শেখ। ৬২ বছরের বৃদ্ধের ছেলে ছেলে সেন্টু শেখ ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মোজাহারের ছোট ছেলে সেন্টু। শুক্রবার রাতে বাড়ির ইলেকট্রিকের খরচ কে মেটাবে তা নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। তিন মাসে ওই বাড়ির ইলেকট্রিক বিল এসেছিল ৩,২০০ টাকা। ওই টাকা বাবাকে দিতে বলেন ছোট ছেলে। অন্য দিকে, বাবা বলেন ছেলেকে এই বিল মেটাতে। এ নিয়ে চলে বাগ্‌বিতণ্ডা। তার পর রাগের চোটে বাবার শ্বাসরোধ করে খুন করেন ছেলে। বাড়ির অন্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ দিকে বাবাকে সংজ্ঞাহীন হতে দেখেই বাড়ি থেকে পালান ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে পলাতক ছেলের খোঁজ।

father killed son Crime electric bill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy