ছেলের নামে এসআইআরের নোটিস এসেছে শুনে নিজেই বিএলও-র বাড়ি চলে গিয়েছিলেন বৃদ্ধ। বিএলও নথিপত্র ঘেঁটে নোটিস খুঁজছিলেন। ঠিক তখনই টেবিলে মুখ থুবড়ে পড়লেন বৃদ্ধ। এবং মৃত্যু!
ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক তরজা। মৃতের পরিবারের দাবি, এসআইআর নিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছেন ৬৪ বছরের রহমান বস্তাদার।
মাথাভাঙা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের ২/১১৮ বুথের বাসিন্দা রহমান। তাঁর ছোটছেলে আমিনুর রহমানের নামে এসআইআরের নোটিস আসে। খোঁজখবর করে রহমান জানতে পারেন আমিনুরের নাম ভোটার তালিকায় হয়েছে ‘আমিনুল’। মানসিক ভারসাম্যহীন পুত্রকে নিয়ে চিন্তিত বাবা ফোন করেন সংশ্লিষ্ট বুথের আধিকারিককে। তাঁর কাছ থেকে নোটিসের বিষয়টি জানার পর থেকে দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধ। রহমানের বড়ছেলে হাফিজুল বস্তার বলেন, ‘‘দু’দিন ধরে উদ্বিগ্ন ছিলেন বাবা। আজ সকালে বিএলও-র বাড়িতে নোটিস আনতে চলে গিয়েছিলেন। সেখানে স্ট্রোক হয়। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু বললেন, আমার বাবা আর নেই!’’ যুবকের দাবি, এসআইআর-আতঙ্কে তাঁর বাবার মৃত্যু হয়েছে।
বিএলও চিনুমণি মণ্ডল রায় বলেন, ‘‘আমি ওঁকে ফোন করিনি। উনি নিজেই সকালে আসেন। ওঁর ছোট ছেলের নামে নোটিস আছে কি না, জানতে চান। আমি কাগজপত্র ঘেঁটে তাঁকে জানাই, তাঁর পুত্রের নামে নোটিস রয়েছে। তিনি আমার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে টেবিলে মাথা রেখে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে খবর দিয়েছি। বাড়ির লোকজন ওঁকে নিয়ে যান।’’
তৃণমূলের অভিযোগ, এসআইআরের আতঙ্কে একের পর এক মানুষ মারা যাচ্ছেন। এতগুলো মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। অন্য দিকে, বৃদ্ধের মৃত্যুতে শোকপ্রকাশ করলেও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা