E-Paper

প্রচারে ব্যস্ত মেয়র, পুরসভার কাজে উদ্বেগ

সমস্যা যাতে না হয়, সে জন্য আগাম ব্যবস্থাও করে রেখেছেন বলে দাবি মেয়রের।

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৯:২২
শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ফাইল চিত্র।

শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব তৃণমূল প্রার্থী। শিলিগুড়ি কেন্দ্র থেকে লড়ছেন। মঙ্গলবার বিকেলে নাম ঘোষণার পর থেকেই কার্যত নেমে পড়েছেন প্রচারের ময়দানে। ভোটের সময় এগোতেই প্রচারে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন। পুরসভা সামলানোরক্ষেত্রে সমস্যা হতে পারে বলে তাই আশঙ্কা রয়েছে। তবে সেই সমস্যা যাতে না হয়, সে জন্য আগাম ব্যবস্থাও করে রেখেছেন বলে দাবি মেয়রের।

কী ব্যবস্থা করা হয়েছে? মেয়রের কথায়, ‘‘ভোটের সময় যাতে কোনও সমস্যা নাহয়, সে জন্য পুর আধিকারিকদের নিয়ে টাস্ক ফোর্স করা হয়েছে। তাঁরা বাড়ির নকশা অনুমোদন, অবৈধ নির্মাণের বিষয়গুলো নজরদারি করবেন। কোথাও সমস্যা হলে কড়া ব্যবস্থা নেবেন।’’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘নিজেও প্রচারের ব্যস্ততার ফাঁকে প্রতিদিন পুরসভার কাজের খোঁজ রাখব। অন্যান্য বিভাগের মেয়র পারিষদ, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা তো রয়েছেনই।’’

বিরোধীদের অভিযোগ, মেয়র, মেয়র পারিষদ সকলেই ভোটের প্রচারে দৌড়চ্ছেন। মুখে বলছেন, সব ঠিক থাকবে। বাস্তবে তা হবে না সকলেই বোঝেন। পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈনের কথায়, ‘‘মেয়র থাকতেই অনেক সমস্যা থাকে। আর ভোটেরপ্রচারে তিনি সারা দিন ঘুরলে পুরসভার কাজে নজরদারি সম্ভব হবে না।’’ মেয়রের দাবি, মেয়র পারিষদদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিদিনের কাজের কিছু যাতে আটকে না থাকে, সে জন্য ২৮ মার্চ বোর্ড মিটিং করার কথাও রয়েছে।

পুরসভার একটি সূত্রে জানা গিয়েছে, সমস্যা হতে পারে সামনে ঝড়-বৃষ্টির সময় আসছে বলে। কোথাও কোনও সমস্যা হলে নির্বাচনি বিধিনিষেধের জন্য রাজনৈতিক ব্যক্তি, বিশেষ করে প্রার্থীদের কেউ ত্রাণ বিলি থেকে সহায়তার কোনওকাজ করতে পারবেন না। আধিকারিকদেরই তা দেখতে হবে। আরও একটি সমস্যা ডেঙ্গির মরসুম সামনে। সে ক্ষেত্রেও সংক্রমণ বাড়লে তখনই প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া জরুরি। দেরি হলেবা ব্যবস্থা নিতে খামতি হলে সংক্রমণ বাড়তে পারে। তবে এ সব ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই মেয়র দাবি করেন।

সিপিএমের পরিষদীয় নেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, ‘‘পুরসভায় গেলেই এখন সব ফাঁকা নজরে আসছে। ইতিমধ্যেই জলের সমস্যা শুরু হয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Siliguri Goutam Deb

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy