বছর পঁয়ষট্টির জুলমাত হোসেনের বাড়ি ছিল কালিয়াচক ২ ব্লকের কেবি ঝাউবোনা পঞ্চায়েতের অলিটোলায়। ১৯৯৯-এর পরে তিন দফায় ভাঙনে ১১টি সংসদ বিশিষ্ট কেবি ঝাউবোনা পঞ্চায়েত গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। সরকারি খাতায় তার অস্তিত্ব নেই। ভিটেমাটি খুইয়ে জুলমাত বাঙিটোলার ফিল্ড এলাকায় বাড়ি করেন।
অলিটোলায় জুলমাত অলিটোলা প্রাইমারি স্কুলের ১২১ নম্বর বুথের ভোটার ছিলেন। এখন জাহিরটোলা শিশুশিক্ষাকেন্দ্রের ৪২ নম্বর বুথের ভোটার। নির্বাচন কমিশনের তরফে ২০০২ সালের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে জুলমাতের নাম নেই। ফলে আতঙ্কিত জুলমাত ও তাঁর পরিবার। ভাঙনে ভিটেমাটি হারানো কালিয়াচক ২ ব্লকের গোলক টোলা, সবরত টোলা, জানু টোলা, জায়গির টোলা, জাহি রটোলা, আলাদি টোলা, নাসরত টোলা, নবিটোলার কয়েক হাজার বাসিন্দার নামও সেই তালিকায় নেই। ফলে অনেক পরিযায়ী শ্রমিক ভিন্ রাজ্যে কাজ ফেলে বাড়িতে এসে নথি জোগাড়ের চেষ্টা করছেন।
২০০২ সালের তালিকায় নাম না থাকা ভোটারদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ‘গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি’। কমিটির প্রধান উপদেষ্টা তরিকুল ইসলাম বলেন, ‘‘ভাঙনে ভিটেমাটি খোয়ানো প্রায় পাঁচ হাজার মানুষের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমরা কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি দেব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)